পাখির কলতানে ঘুম ভাঙলো কেয়ার। সকালটা তার কাছে খুবই আনন্দের। আজ সে প্রথমবারের মতো স্কুলে যাবে। তাই মনের মধ্যে অনেক কল্পনা। গরিবের সংসারে জন্ম। তাই নিজে নিজে অনেক কাজ শিখে নিয়েছে সে। তার মধ্যে একটি স্নান । স্নান শেষে জামা কাপড় পরে স্কুলের জন্য তৈরি হয়ে নিলো। প্রায় সকালেই তার খাওয়া হয় না। হয় না মানে খাবার থাকে না। কিন্তু আজ তার মা পান্তার সাথে কয়টা শুকনো মরিচ পোড়া নিয়ে এগিয়ে এলো। কেয়ার আনন্দের শেষ নেই। খেয়ে দেয়ে মায়ের আঁচলে মুখ মুছে স্কুলের দিকে রওনা হলো। যদিও বাইরের জগতটা তার কাছে বেশ অপরিচিত। বাবার হাত ধরে স্কুলের বারান্দায় পৌঁছাতেই আনন্দটা আরও বেড়ে গেল । ছেলেমেয়েগুলো খেলায় মেতে আছে। ঘন্টা বাজার সাথে সাথে সবাই তাদের ক্লাসে চলে গেলো। বাবা বিদায় জানিয়ে কেয়াও ক্লাসে ঢুকলো। কিছুক্ষণ পর শিক্ষক ঢুকলেন। হাতে একটা হাজিরা খাতা। নাম ডাকা শেষে তিনি ব্লাকর্বোডে একটা মাছের ছবি আঁকলেন। তারপর সবাইকে জিজ্ঞেস করলেন, ‘বলোতো মাছটার নাম কি ?’ কেয়ার মতো ছোট্ট শিশুরা কেউই বলতে পারলো না। শিক্ষক বললেন, ‘এটা জাতীয় মাছ ইলিশ। ইলিশ সামুদ্রিক মাছ। সাধারণত ডিম পাড়ার জন্য এরা নদীতে আসে।’ একজন...
Comments
Post a Comment